তাড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত ১২

তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ১২ জন আহত হয়। এর মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে বেলংকা গ্রামের মো. রইছ উদ্দিন ও তার ভাতিজা মো. বাদলের ওপর প্রতিবেশী ছিদ্দিক মিয়ার নেতৃত্বে ৭/৮ জন লোক বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মহিলাদের ওপরও হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হন।

রইছ উদ্দিন ও বাদলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আউলিয়া বেগম, ললিতা বেগম, লাকী আক্তার ও আনোয়ার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।

বাড়ির সীমানা নিয়ে রইছ ও ছিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।

ইত্তেফাক/নূহু