এবার দুই লঞ্চের চাপায় পা ভেঙ্গেছে যাত্রীর

এবার চরফ্যাশনের বেতুয়া ঘাটে সোমবার সকালে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে পা ভেঙ্গেছে এক যাত্রীর। তার দুই পা-ই ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
দুর্ঘটনায় গুরুতর আহত ওই যাত্রীর নাম সিরাজুল ইসলাম। তিনি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারহান-৫ লঞ্চটি প্রথমে এসে চরফ্যাশনের বেতুয়া ঘাটে ভিড়ে। এরপর ঘাটে আসে কর্ণফুলী নামের আরেকটি লঞ্চ। কিন্তুু ঘাটে ভিড়ার মতো কোন জায়গা ছিল না। যাত্রীরা ফারহান লঞ্চ হয়ে তীড়ে উঠছিল। প্রবল স্রোতের তোড়ে কর্ণফুলী লঞ্চকে ধাক্কা দেয় ফারহান। এতে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে সিরাজের দুই পা ভেঙে যায়।
 
যাত্রীদের অভিযোগ, ফারহান লঞ্চটি কর্ণফুলীকে ভিড়ানোর মতো জায়গা রেখে ঘাটে অাসলে এমন দুর্ঘটনা হতো না।
 
ইত্তেফাক/আরকেজি