দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার কলিন ব্ল্যান্ড ৮০ বছর বয়সে মারা গেছেন। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে লন্ডনের একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্ল্যান্ড ১৯৬১ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ২১টি টেস্টে প্রতিনিধিত্ব করেন। টেস্ট ক্যারিয়ারে তিনি করেন ১৬৬৯ রান। যার গড় ৪৯ দশমিক ০৮।
বুলাওয়েতে জন্ম নেয়া এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুর্দান্ত খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের হয়ে প্রথম জাতীয় দলে খেলেন তিনি। পাঁচ বছরের মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে তার ক্যারিয়ারের সমাপ্তি টানতে হয়েছে।
ব্ল্যান্ড দুর্দান্ত ফিল্ডার ছিলেন। ক্রিকেট খেলা থেকে ছিটকে পড়ার পর তিনি ছোটখাটো কোচিংয়ের সঙ্গে জড়ান। এরপর তিনি যুক্তরাজ্যে চলে যান। ২০০৪ সালে তিনি এমসিসিতে ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেন।
ইত্তেফাক/কেআই