সাজেক ভ্যালির ৩ রিসোর্ট পুড়ে গেছে

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালির ৩টি রিসোর্ট আগুনে পুড়ে গেছে। রবিবার দিবাগত রাতে আগুনে পুড়ে যায় কাজালং গেস্ট হাউজ, সাজেক বিলাস ও গরবা গেস্ট হাউজ।
 
এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি। পর্যটকরা সকলে নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
 
খবর পেয়ে খাগড়াছড়ির দিঘীনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এর মধ্যে স্থানীয় জনগণ, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি আগুন নেভানোর চেষ্টা করে। দুইঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে ৪জন আহত হন।
 
ইত্তেফাক/আরকেজি