মিরপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে আগুনে পুড়ে নবিজান নেছা (৯০) নামের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। নবিজান মৃত নবির উদ্দিনের স্ত্রী।

জানা যায়, গোপালপুর গ্রামের বদর উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই বাড়িময় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির মালিক বদরের শাশুড়ী বৃদ্ধা নবিজান ঘরের ভেতর আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান।

স্থানীয় জনসাধারনের পাশাপাশি মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

মিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আয়ুব আলী জানান, আগুনে বৃদ্ধা নবিজান নিহত হওয়ার পাশাপাশি আড়াই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

ইত্তেফাক/নূহু