সাতক্ষীরা জেলখানায় কয়েদীর মৃত্যু

সাতক্ষীরায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামি গোলাম মোস্তফা (৩০) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলখানায় মারা যায় ওই কয়েদী। গোলাম মোস্তফা সদর উপজেলার গয়েশপুর গ্রামের অজিয়ার রহমানের ছেলে।
 
সাতক্ষীরা জেল সুপার মো. আবু জাহেদ জানান, গোলাম মোস্তফা পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মাদক মামলায় তার পাঁচ বছরের সাজা হয়। জেল খানায় থাকা অবস্থায় সে খাওয়া দাওয়া করতো না। ঠিকমত খাওয়া-দাওয়া না করায় তার ওজন কমতে থাকে। তার বয়স ৩০ বছর হলেও ওজন ছিল মাত্র ৩৫ কেজি।
 
তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই