ভারতে পাচারের সময় বেনাপোলের খলসী সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি । জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুটখালীর রাজগঞ্জ সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি