ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৩ সালে। কিন্তু ব্যাট হাতে আজও সাবলীল শচিন টেন্ডুলকার। আইপিএল এর ভরা বাজারে এবার ব্যাট হাতে রাস্তায় নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার।
আইপিএলে মুম্বাই দলের আইকন শচিন। সেই শচিন এবার গলি-ক্রিকেট খেললেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতে কয়েকজন ছেলে তখন রাস্তায় ক্রিকেট খেলছিল। গাড়ি থেকে নেমে শচিন এগিয়ে গেলেন তাদের দিকে। ব্যাট হাতে তুলে নিয়ে ব্যাটিংও করলেন।
এখনও সেই পারদর্শিতা অটুট রয়েছে মাস্টারের। খেলতে খেলতেই কথা বলছিলেন ওই তরুণদের সঙ্গে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট এলাকায় হোটেলে কাজ করে ওই ছেলেগুলি। কাজ শেষ করে তাই রাতে রাস্তায় ব্যাট-বল হাতে নেমে পড়েছে ওরা।
আইপিএলের উন্মাদনা এখন অলিতে-গলিতে। আর ভারতীয় ক্রিকেটের ভগবান স্বয়ং যখন তাদের সঙ্গে খেলছেন তখন তাদের পায় কে!
ইত্তেফাক/কেআই