গাজীপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

গাজীপুরে পাসপোর্ট করতে এসে ছনুয়ারা (১৮) নামে এক রোহিঙ্গা নারী আটক হয়েছে। আটক ছনুয়ারার পিতার নাম সকিল আহমেদ। 
 
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ছনুয়ারা মঙ্গলবার গাজীপুরে পাসপোর্ট অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে জয়দেবপুর থানায় খবর দেন। পরে ওই নারীকে থানায় আনা হয়। পাসপোর্টের আবেদন ফরমে গাজীপুরের কাপাসিয়ার ঠিকানা ব্যবহার করে  পাসপোর্ট করার চেষ্টা করছিল ওই নারী । 
 
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজকে রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করেছে। তাকে ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
 
ইত্তেফাক/ইউবি