অবৈধভাবে ভারতে গিয়ে ফিরে আসার সময় বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর এলাকায় পৃথক ২টি অভিযান চালিয়ে শিশুসহ ৩৪ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ১ জন শিশু, ১৫ জন নারী এবং ১৮ জন পুরুষ রয়েছে। আটককৃতরা বাগেরহাট, খুলনা, গোপালগজ্ঞ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে সীমান্তের পেরিয়ে যাওয়া বেশ কিছু নারী শিশু ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক ২টি অভিযান চালিয়ে শিশুসহ ৩৪জন নারী পুরুষকে আটক করে। এ সময় দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেআই