মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে খলিলুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ছাতিয়ান গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত খলিলুর রহমান ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার ফকির মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান খলিলুর। তার বাড়িতে আসতে দেরী হওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে রবিবার সন্ধ্যায় পুকুরে তার মরদেহ ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, খলিলুর রহমান গোসল করতে গিয়ে অসাবধানতাবশতঃ পানিতে তলিয়ে যায়। পরে মারা যাওয়ার পর তার মরদেহ ভেসে উঠে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ