ছুরিকাঘাতে এসএসসির ফল প্রত্যাশী নিহত

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আমির হোসেন (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ নারীসহ ৫জনকে আটক করেছে।
 
আমির বসন্তপুর গ্রামের আং হকের ছেলে এবং মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী ছিল।
 
আটককৃতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মনাফ বাবুলের স্ত্রী হাছনা বেগম (৫০), মৃত সাজ্জাদ আলীর ছেলে জয়নাল আবেদিন (৪০), আফতাব আলীর ছেলে ফজলে রাব্বি মুন্না (১৮), একই গ্রামের ইছরাব আলীর ছেলে রিপন আহমদ রনি (৩৫) ও মঈন আহমদ (১৮)।
 
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি