রাজশাহীর গোদাগাড়ীতে ৬ নারীসহ ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শখা) সুমিত চৌধুরী।
সুমিত চৌধুরী বলেন, গত ১৪ এপ্রিল গোদাগাড়ী এলাকায় বর্ষবরণ অনুষ্ঠান বিরোধী লিফলেট বিতরণ করা হয়। বেশ কয়েকজন নারী বোরখা পড়ে লিফলেটগুলো বিতরণ করে। এর সূত্র ধরে বিষয়টি গোয়েন্দা পুলিশ তদন্ত করে ছয় নারীকে শনাক্ত করে।
এরপর বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের মধ্যে দুইজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য ও বাকিরা নতুন। তাদের পরিচয় পরে জানানো হবে।
ইত্তেফাক/আরকেজি