শ্রীমঙ্গল থেকে মঙ্গলবার রাতে প্রশ্নফাঁস চক্রের চারজন সদস্যকে আটক করেছে র্যাব। তারা হলেন- মো. শওকত হোসেন (১৯), মো. সৌরভ হোসেন (২১), মো. আব্দুল কাদির (১৭), মো. হৃদয় মিয়া (১৭)।
বুধবার দুপুরে শ্রীমঙ্গলস্থ র্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল উপজেলার বিরাইমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরে বিরাইমপুর এলাকার বাবলা স্কুল রোডস্থ মো. আলীর বাড়ির সামনে থেকে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের মূল হোতা শওকতসহ চারজন সক্রিয় সদস্যকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ৬৯টি স্ক্রিনশট পাতা, পাঁচটি মোবাইল ফোন, নয়টি সিম কার্ড ও চারটি মেমরি কার্ড পাওয়া যায়।
র্যাব-৯ এর অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার আরো জানান, প্রেসব্রিফিং শেষে বুধবার সন্ধ্যায় তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি