নেত্রকোনার মোহনগঞ্জের হাওরে ধানকাটা শ্রমিক সংকট নিরসনে কৃষকদের ৭০% কম মুল্যে সরকারিভাবে প্রদান করা হচ্ছে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেষ্টার। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুুল্লাহ বুধবার এই যন্ত্রে ধানকাটা উদ্বোধন করেন।
নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমূল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের মহা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন, ধান গবেষনা ইনষ্টিটিউড মহা পরিচালক ডঃ মোঃ শাহজাহান কবীর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আসাদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক, ইউএনও মো: মেহেদী মাহমুদ আকন্দ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাং প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা মো: মফিজুল ইসলাম নাফিজ।
ধান কর্তন নমুনা সংগ্রহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক বিালস চন্দ্র পাল, পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মো: আক্তারুজ্জামান, এসি ল্যান্ড মো: রেজাউল করীম, ওসি আনসারী জিন্নাৎ আলী প্রমুখ।
বর্ষাকালে হাওর এলাকায় ঘাস সংকটের কারণে কৃষকরা পানির দরে হালের বলদসহ গরু, বাছুর বিক্রি করে সে সময় মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। কৃষক যাতে উপকৃত হতে পারে সে জন্য এই প্রথম বাড়ির পাশের ডোবায় কিংবা বিলে ভাসমান পদ্ধতিতে হাইব্রীড নেপিয়ার ঘাস চাষ করার পরামর্শ দেন বক্তারা। তারা জানান, আপদকালীন সময়ে এই ঘাস গরুকে খাওয়ানোর উপকারিতার বর্ণনা দেন।
তা ছাড়াও সমবেত কৃষকরা জানায় কালবৈশাখীর ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সময় কৃষিকাজে নিয়োজত কৃষক, শ্রমিক রেহাই পেতে পারে সে জন্য ২মাস কৃষকদের সুরক্ষা দেয়ার দাবী জানানো হয়।
ইত্তেফাক/নূহু