চুয়াডাঙ্গার দামুডহুদা উপজেলার দর্শনা অডিটরিযামে এলাকার বিভিন্ন মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ছাত্র ছাত্রীরা মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ নিয়ে লাল কার্ড দেখান। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুযাডাঙা জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দীন আহমেদ।
উপস্থিত ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক। পরে তাদের সকল সমস্যার সমাধান করা হবে বলে জানিয়ে দেন। সাথে সাথে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান ও শপথ গ্রহণ করান। পরপরই ছাত্র ছাত্রীরা মাদক ইভটিজিং ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখান।
এ সময় বক্তব্য রাখেন চুযাডাঙা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ,অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লা, দামুডহুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, সি ডি এল পরিচালক আবু সুফিয়ান সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেআই