সুন্দরগঞ্জে ৩ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

সুন্দরগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। 
 
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১৩ উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উত্তর রাজীবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন। 
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে ছবিউল, মঞ্জু মিয়ার ছেলে এন্তাজ আলী ও গাইাবান্ধা সদর উপজেলার হাট লক্ষীপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ফারুক মিয়া। এ ব্যাপারে র‌্যাবের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহেদ জানান, ২ কেজি ৪’শ ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে