অষ্টগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বরাগিরকান্দি গ্রামে কিশোরী গণধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। 
 
গ্রেফতারকৃতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগিরকান্দি গ্রামের হযরত আলী (২০), আসাদ মিয়া (২০), সুষেন মিয়া (১৯), এমদাদুল মিয়া (১৯), মাসুম মিয়া (২৩) ও জাহের মিয়া (২৭)।
     
গত ১২ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে এক কিশোরী কন্যাকে (১৪) দুর্বৃত্তরা বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে হাওরে নিয়ে গিয়ে মুখে ওড়না পেঁচিয়ে তাকে গণধর্ষণ করে। তিন ঘণ্টা পর দৃর্বৃত্তরা তাকে বাড়ির সামনে রাস্তায় ফেলে রেখে যায়। এ ব্যাপারে ধর্ষিতার মা চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। 
 
অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে