ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে মান্না (১২) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দৌলতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মান্না উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের আজিজুল হক হাফেজের বাড়ির মাইন উদ্দিনের ছেলে।
মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু বজ্রপাতে শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মান্না দৌলতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন জানান, বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। সে মাঠে ফুটবল খেলা করছিল।
ইত্তেফাক/এসএস