মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মধুখালী উপজেলার কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ গ্রন্থগার ও স্মৃতি জাদুঘরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন।
 
বাদ জুমা আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুর রউফের বড় বোন জাহানারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও মো. মনজুর হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
 
উল্লেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল স্বাধীনতা যুদ্ধে যুদ্ধচলাকালে পাকহানাদারদের সঙ্গে সম্মুখ সমরে বর্তমান রাঙ্গামাটির নানিয়ারচর থানার বুড়িঘাটে চিংড়ি খাল নামকস্থানে শহীদ হন।
 
ইত্তেফাক/আরকেজি