গুরুদাসপুর উপজেলার মশিন্দা চরপাড়া গ্রামে শুক্রবার ভোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ স্বামীকে আটক করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে মশিন্দাচরপাড়া গ্রামের বাশিন্দা মৃত চান্দু ফকিরের মেয়ে তৈফুলের সাথে একই গ্রামের শাহিনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
পুলিশ জানায়, তৈফুল পার্শ্ববতী তাড়াশ উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের আব্দুর রহিমের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে শাহিন তার স্ত্রী তৈফুলকে বার বার নিষেধ করেন। কিন্তু তৈফুল তা মানেন নি। একপর্যায়ে তিনি বৃহস্পতিবার রাতে কৌশলে তৈফুলকে ঘুমের ওষুধ খাওয়ান। শুক্রবার ভোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় শাহিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হত্যার দায় স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি