বজ্রপাতে ৭ কৃষক আহত

রায়পুরা উপজেলার চান্দেরকান্দি মধ্যপাড়া গ্রামে বজ্রপাতে একই গ্রামের ৭জন কৃষক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। তারা মাঠে ধান কাটার কাজ করছিলেন।
 
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মাসুম মিয়া (২৫), মজিবুর (৩৫), খোকন মিয়া (৩৫), মোর্শেদ (৩০), ফরহাদ (২০), মফিজ উদ্দিন (৪৫), ও জসিম উদ্দিন (৫০)।
 
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ফরহাদ মিয়া ও মোর্শেদ মিয়া গুরুতর আহত বলে জানান কতর্ব্যরত ডাক্তার।
 
ইত্তেফাক/আরকেজি