ওয়াঘা সীমান্তে পাকিস্তান দল, হাসান আলীর অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ বিএসএফ

ভারত ও পাকিস্তানের মধ্যে আটারি-ওয়াঘা সীমান্তের বিশেষ প্যারেড অনুষ্ঠান ঘুরে দেখেছে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল। প্যারেড চলাকালীন সময়ে ক্রিকেটার হাসান আলির ঢুকে পড়ায় ক্ষুব্ধ বিএসএফ। তারা জানিয়েছে, এতে প্যারেডের ভাবগাম্ভীর্যে আঘাত লেগেছে।
 
সীমান্তের দুই দিকে যে গ্যালারি করা আছে, সেখানে যে কেউ নিজের অভিব্যক্তি দেখাতে পারেন। কিন্তু প্যারেড যেখানে হয় সেখানে দুই দেশের সীমান্তরক্ষীরা ছাড়া আর কেউ থাকতে পারেন না। পাক রেঞ্জার্স কী করে একজন অসমারকি ব্যক্তিকে সেখানে প্রবেশের অনুমতি দিল, প্রশ্ন ভারতীয় শিবিরে।
 
প্রতিদিনের মত শনিবারও সূর্যাস্তের বিখ্যাত প্যারেড চলছিল। এটি অনুষ্ঠান দেখতে আটারির দিকে ভারতীয় ও ওয়াঘার দিকে পাকিস্তানীরা জড় হয়েছিলেন। বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের সেই অনুষ্ঠানে আচমকা চলে আসেন পাক ক্রিকেটার হাসান আলি। বিচিত্র অঙ্গভঙ্গি করেন তিনি। প্রতিদ্বন্দ্বী দলের কারোর উইকেট নেওয়ার পর কোনও বোলার যেমনটা করেন অনেকটা সেরকমই করেছেন হাসান আলি।
 
 
পরে সেই ভিডিও ভাইরাল হয়। যদি পাক ক্রিকেটারের দাবি, তিনি দু দেশের সম্প্রীতির বার্তাই তুলে ধরেছেন। এদিকে আইন ভেঙে হাসান আলির এভাবে প্যারেড অনুষ্ঠানে ঢুকে পড়ায় ক্ষুব্ধ বিএসএফ।
 
জানা গেছে, হাসান আলীল বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হচ্ছে।
 
IMG0
 
প্যারেড অনুষ্ঠানের পর হাসান আলির সঙ্গে আরও এক পাক ক্রিকেটার আজহার আলি ওয়াঘা-আটারি সীমান্তের জিরো লাইনে এসে ভারত ও পাকিস্তানি সীমান্তরক্ষীদের সঙ্গে ছবি তোলেন।
 
টুইটারে পোস্ট করে আজহার আলি লেখেন, ‘শান্তি রাস্তা খুঁজে নিচ্ছে। ওয়াঘা বর্ডারে ভারত ও পাকিস্তানের সৈনিকদের সঙ্গে।’
 
ইত্তেফাক/রেজা