স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা, মূল ঘাতক গ্রেফতার

আড়াইহাজারে পরকীয়ার জেরে প্রেমিকার সন্তান স্কুলছাত্র হৃদয়কে (৯) পুড়িয়ে মারার প্রধান আসামি মোমেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে ময়মনসিংহের নান্দাইল থানার মেরাকোনা গ্রামে তার স্বজন মোছলেম ফকিরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে আড়াইহাজারে নিয়ে আসা হয়।
 
১৪ এপ্রিল নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মেহেদি হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শেফালী তার সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যার ব্যাপারে মোমনেকে দায়ী করেন।
 
ইত্তেফাক/আরকেজি