ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেতাকে জবাই করে হত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামীলীগ নেতাকে জবাই করে হত্যার চেষ্টা হয়েছে। রবিবার রাত ৮টায় উপজেলার চন্দুরা বাজার ডাক বাংলো মোড়ে অশোক রায় চৌধুরীর নিজস্ব দোকানে তাকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকায় ১জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে। অশোক রায় চৌধুরী উপজেলা আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা আলী আরসাদ জানান, কি কারনে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। হামলার ঘটনায় জয় দাস নামে একজনকে আটক করা হয়েছে। সে সরাইল উপজেলার মলাইশ গ্রামে নান্টু দাসের ছেলে।

ইত্তেফাক/নূহু