গজারিয়ায় ৩৬শ' পিস ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের তল্লাসি অভিযানে ৩৬শ' পিস ইয়াবাসহ একটি সাদা রঙয়ের প্রাইভেটকার আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
 
আটককৃত চালকের নাম- রিপন মিয়া (৩৬)। তিনি গোপালগঞ্জ সদর থানার মানিহার পশ্চিম পাড়া এলাকার মো. সামেদ আলীর ছেলে। গতকাল রবিবার গভীর রাতে গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ট্রাফিকের সহকারী উপপরিদশক আমিনুল ইসলামে নেতৃত্বে উপজেলার বালুয়াকান্দি খাজা হোটেলের সামনে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকামুখী একটি সাদা রঙয়ের প্রাইভেটকার থেকে ৩৬শ' পিস উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করার সময় টের পেয়ে রাস্তার বিপরীত পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি করে প্রাইভেটকারের ভিতর থেকে ৩৬শ' পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়। আটককৃত চালক ও প্রাইভেটকারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এসএস