কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় পানিতে ডুবে আঁখি মনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচান্দঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্র জানায়, আনিছুর রহমানের শিশু কন্যা আঁখি মনি দুপুরে খাবার খাওয়ার পর খেলতে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে তার মা কান্না কাটি শুরু করলে এলাকাবাসী অনেক খোঁজাখোজির পর বাড়ির পাশের ডোবা থেকে আঁখির মৃত দেহ উদ্ধার করে।
 
ইত্তেফাক/এসএস