আড়াইহাজারে সেই শিক্ষানবিশ এসআই 'ক্লোজড'

এক ব্যক্তিকে হয়রানি ও তার সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মনির হোসেনকে 'ক্লোজ' করা হয়েছে।
ক্লোজ করার পর সোমবার সকালে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক।
 
তিনি জানান, ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমানকে হয়রানি ও তার সঙ্গে অসদাচরণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে পিএসআই মনির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
 
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে আড়াইহাজার উপজেলা সদরের পিংকি মার্কেটের সামনে শফিকুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তাকে হয়রানি ও তার সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠে পিএসআই মনির হোসেনের বিরুদ্ধে। তা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। 
 
ইত্তেফাক/এমআই