ষষ্ঠ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ড মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে লড়বে বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।
পাঁচ রাউন্ডে শেষে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বিসিবি নর্থ জোন। ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। এই দু’দল শিরোপা জয়ের লড়াইয়ে জন্যই নিজেদের সেরাটা উজার করে দিবেন। শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে বিসিবি নর্থ জোন। শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোনের। এজন্য বিসিবি নর্থ জোনকে তো হারাতেই হবে সাথে অনেক যদির উপরও নির্ভর করতে হবে প্রাইম ব্যাংক সাউথ জোনকে।
শিরোপার কোন সম্ভাবনাই নেই পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা যথাক্রমে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের। তবে রানার-আপ হবার সম্ভাবনা রয়েছে তাদের। এজন্য ষষ্ঠ রাউন্ডের ম্যাচ জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশের ওপর অপেক্ষা করতে হবে তাদের।
টেবিলের তৃতীয় স্থানে থাকা ওয়ালটন সেন্ট্রাল জোনের পয়েন্ট ৪২। ১ পয়েন্ট কম নিয়ে নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ইসলামি ব্যাংক ইস্ট জোন।
ইত্তেফাক/কেআই