বরিশাল বিএম কলেজের কথিত নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার দাবি

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কথিত ছাত্রলীগ নেত্রীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন গাঙ্গুলী ছাত্রীনিবাসের ছাত্রীরা। সোমবার দুপুরে দ্বিতীয় দফায় কলেজ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
 
ছাত্রীনিবাসের ১নং ভবনের জান্নাতুল ফেরদাউস বলেন, তারা কলেজ অধ্যক্ষ-উপাধাক্ষসহ শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে কথিত ছাত্রীনেত্রী ঝুমুর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। নানান অনিয়ম তুলে ধরে ঝুমুরকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। আর বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে আশ্বস্ত করেছেন কলেজ অধ্যক্ষ।
 
হলের সাধারণ ছাত্রীদের পক্ষে ১৮জনের নাম উল্লেখ করে দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, নানা অভিযোগের ভিত্তিতে রবিবার কলেজ অধ্যক্ষ বরাবর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ঝুমুরের বিরুদ্ধে একটি স্মারকলিপি দেন সাধারণ ছাত্রীরা। এরপর থেকে ছাত্রীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছিল। তারা ক্ষিপ্ত হয়ে ওইদিন বিকেলেই তাকে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সোমবার সকালে ঝুমুর হলে এসে দারোয়ান ও হলের নিবাসী জান্নাতকে গালাগাল করেন।
 
লিখিত অভিযোগে বলা হয়, ঝুমুরের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া বিপ্লব কুমার ভট্টাচার্য নামে এক শিক্ষক হোস্টেল সুপার থাকাকালীন সময়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি