কাউখালীতে চিংড়ির রেনু উদ্ধার, জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বাগদা ও গলদা চিংড়ির ১৮ লাখ পোনা উদ্ধার করা হয়েছে। এ সময় নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়। 
 
উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী  বেকুটিয়া ফেরিঘাট থেকে ৫৭টি ব্যারেল ভর্তি বাগদা ও গলদা চিংড়ির পোনা উদ্ধার করে। অভিযানের বিষয়টি টের পেয়ে পোনা ব্যবসায়ী ও আহরণকারীরা পালিয়ে যায়। কাউখালীর ইউএনও ইসরাত জাহান জানান উদ্ধার করা পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
 
ইটভাটায়  জরিমানা : প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে পিরোজপুরের কাউখালীতে গোসনতারা গ্রামে একটি ইটভাটার  মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
 
 
ইত্তেফাক/ইউবি