ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও অফিস/কসমস এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।
জানা গেছে, আজ মঙ্গলবার ঢাকা থেকে মানিকগজ্ঞ গামী যাত্রীবাহী শুভযাত্রা পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী যাত্রীবাহী একটি লক্সারী (এনএনবি) কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং উভয় বাসের অন্ততঃ বিশজন যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বা আহতদের পরিচয় জানা যায়নি। ধামরাই থানা পুলিশ একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই