শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে দেশ : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারের বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। 
 
মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরসন ও শৈলপাড়া গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী পলক বলেন, আগে গ্রামগুলো সন্ধ্যার পরে অন্ধকারে ডুবে যেত। ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণমুখী বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে। অগ্রাধিকার বিদ্যুৎ খাতের পরিকল্পনা বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। এর সুফল গ্রামবাসীরা পাচ্ছেন। অন্ধকার গ্রামগুলো আলোকিত হয়ে উঠছে। খুব দ্রুত আমরা শতভাগ বিদ্যুতায়নের কাঙ্খিত লক্ষ্যে পোঁছে যাব।
 
সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ।
 
ইত্তেফাক/ইউবি