বিসিএলে মজিদের প্রথম সেঞ্চুরি

জাতীয় লিগে ছয়টা সেঞ্চুরি থাকলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কখনো সেঞ্চুরি পাননি ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আব্দুর রাজ্জাক। মজিদের সেই অপূর্ণতা পূরণ হলো আজ রাজশাহীতে। বিসিএলের শেষ রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৭ বছর বয়সী ওপেনার।
 
শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন মজিদ। ৮ চারে ৫১ বলে করলেন ফিফটি। সেটিকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে খেলেছেন আর ৬৩ বল। শেষ পর্যন্ত ১৫৯ রান করে রিটায়ার্ড আউট হন তিনি। মজিদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভালো অবস্থানে আছে মধ্যাঞ্চল। চার উইকেটে ৪০৪ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে দলটি। 
 
ইত্তেফাক/কেআই