নোয়াখালীতে অর্ধ শতাধিক শিক্ষার্থী গণহিস্টোরিয়ায় আক্রান্ত

জেলার  বেগমগঞ্জ উপজেলার হাসানহাট উচ্চ বিদ্যালয় ও হাসানহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অর্ধশতাধিক শিক্ষার্থী গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে  পড়েছে। তাদের মধ্যে ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 
 
অপরদের বিদ্যালয়ে মেডিকেল টিম স্থাপন করে চিকিৎসা দেয়া হয়েছে।  মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এই অবস্থায় বিদ্যালয় দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। 
 
হাসানহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, বেলা ১২টার দিকে হাসানহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী শ্রেণিকক্ষে সজ্ঞাহীন পড়ে। এরপর পর দুই স্কুলের অনেকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের খবর দেয়া হলে  একটি মেডিকেল টিম এসে চিকিৎসা দেয়। তাদের মধ্যে  অসুস্থ   ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা গণ হিস্টোরিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ খবর পেয়ে সিভিল সার্জন বিধান চন্দ্র সেনগুপ্ত হাসপাতালে শিক্ষার্থীদেরকে দেখতে যান।
 
ইত্তেফাক/ইউবি