ফিরে গেলেন সাকিবও, বিপদে রাজস্থান

মাত্র ৪৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে সাকিব আল হাসানের রাজস্থান রয়্যালস। আউট হওয়া চার ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবও রয়েছেন। চার বল থেকে মাত্র দুই রান করে রান আউট হন তিনি। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে মনীষ পান্ডে (১৬) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।  
 
আইপিএলের এই ম্যাচে মঙ্গলবার রাতে সাকিবের রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে শুরুতে বোলিং করছে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। 
 
প্রথম ছয় ম্যাচের তিনটি জিতে সাকিবের রাজস্থানের অবস্থান আপাতত টেবিলের পাঁচ নম্বরে। অপরদিকে প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে মুস্তাফিজের দল আছে সাত নম্বরে। 
 
ইত্তেফাক/কেআই