কামারখন্দে ট্রাকের ধাক্কায় চালক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবোঝাই ট্রাক একইদিক গামী আরেকটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাল বোঝাই ট্রাকের চালক নিহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ও সেতু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলে। পরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 
পুলিশ আরও জানায়, এ ঘটনায় খুঁটিবাহী ট্রাকটিকে জব্দ করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে থানা পুলিশ।
 
ইত্তেফাক/এসএস