বিভিন্ন অভিযোগ পাওয়ায় কালিগঞ্জ থানার ওসিকে বদলী

সাতক্ষীরার কালিগঞ্জ থানার বিতর্কিত ওসি সুবীর দত্তকে বাংলাদেশ রেলওয়ে পুলিশে বদলী করা হয়েছে। মঙ্গলবার রাতে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেনের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, উপজেলায় শুধু বিএনপি-জামায়াত নয় পুলিশ আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন এালাকার বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত। তার হাত থেকে রেহাই পাননি সাংবাদিকরাও।
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ ওয়াহেদুজ্জামান স্বাক্ষরিত স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিআইজি বরাবর দায়ের করা অভিযোগে জানা গেছে, ওসি সুবীর দত্ত কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকে এলাকার নিরীহ মানুষদের তুলে নিয়ে মোটা অংকের টাকা নিত, মাদক ব্যবসায়ীদের প্রাধান্য দেয়া, সন্ত্রাসীদের পরিবর্তে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ধরে মিথ্যা মামলায় জেলে পাঠানো ও জনগণের প্রয়োজনে কোন কাজে না আসাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে তার বিরুদ্ধে।
 
ইত্তেফাক/আরকেজি