অনিবার্য কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিকেলে টুঙ্গিপাড়ায় আসার কথা ছিল তার।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানিয়েছেন, অনিবার্য কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়া সফর স্থগিত করেছেন।
কার্যালয় থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্টপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় প্রথমে জানানো হয় বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার বিমান বাহিনীর ঘাঁটি বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রাষ্ট্রপতির রওয়ানা হবেন।
কিন্তু অনিবার্য কারণে এ সময়সূচি পরিবর্তন করা হয়। সে অনুযায়ী বিকেল ৩টায় ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হয়ে ৩টা ৪০ মিনিটে তাঁর টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছানোর কথা ছিল। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল তার।
ইত্তেফাক/আরকেজি