ইন্দুরকানীতে স্ত্রী ও শ্বশুরকে খুন

ইন্দুরকানীর পাড়েরহাট বন্দরে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে আপন নামের এক যুবক তার স্ত্রী ও শ্বশুরকে খুন করেছেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
 
আপনের বাড়ি শরিয়তপুরের নরিয়ায়। তিনি পেশায় একজন দিনমজুর।
 
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়েরহাট বন্দরের শহীদ মিনার চত্বর থেকে বৃহস্পতিবার রাত আটটার দিকে হেঁটে যাওয়ার সময় আপন (৩০) তার স্ত্রী রিপা (২০) ও শ্বশুর জাহাঙ্গীরের (৫৫) উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালান। এসময় তারা গুরতর আহত হন। তাদের পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানা ওসি নাসির উদ্দিন জানান, আপনকে জনতার সহায়তায় আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি