ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুরে বৃহস্পতিবার বিকেলে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার দোহালিয়া গ্রামের মোফাজ্জলের ছেলে এনামুল (৩৫) ও মালিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় (২৫)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল হক জানান, উপজেলার বালিখা থেকে ওই দুইজন মোটরসাইকেলে ময়মনসিংহে যাবার পথে মধুপুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। পুলিশ তেলবাহী লরি আটক করেছে।
ইত্তেফাক/আরকেজি