কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলায় পানিতে ডুবে তাহসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানাগেছে, ওই গ্রামের মনিরুজ্জামান শেখের ছেলে তাহসিন ঘটনার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি