রামগঞ্জে বিএনপি ও তরিকত ফেডারেশন থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খানের হাতে ফুলের তোড়া উপহার তুলে দিয়ে তারা যোগদান করেন।
রামগঞ্জ পৌরসভার ৬নং কাজিরখিল ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুনুর রশিদ আখন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আকম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, বিআরডিবি নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পান্না, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূঁইয়া, ইছাপুর ইউপি চেয়ারম্যান সহিদ উল্যাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
ইত্তেফাক/আরকেজি