বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট অনুষ্ঠান উদ্বোধন

পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে শনিবার জয়েন্ট রিট্রিট অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও বিএসএফ মহাপরিচালক শ্রী কৃষাণ কুমার শর্মা এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসএফের শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ড. রাজেশ মিশরা, বিএসএফের অম্বির সিং, ৫১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার কেএম উমেষ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে এই জয়েন্ট রিট্রিট অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এটা চালুর মাধ্যমে দুই বাহিনীর সম্পর্কের নতুন দ্বার উম্মোচন হলো।
 
বিএসএফ মহাপরিচালক শ্রী কৃষাণ কুমার শর্মা আইপিএস বলেছেন, বাংলাদেশ ও ভারতের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট অনুষ্ঠান উদ্বোধন মাইল ফলক হয়ে থাকবে। এখন থেকে উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নতুন ইতিহাস শুরু হলো।
 
ইত্তেফাক/আরকেজি