গজারিয়ায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

গজারিয়ায় ডোবায় পরে দুই বোনের মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা চাচাতো বোন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার করিমখাঁ (বড় গুজুর) এলাকায় এ ঘটনা ঘটে।
 
তারা হলো- ওই এলাকার হাফেজ আহমেদের মেয়ে নুসরাত (৪) এবং মোবারক হোসেনের মেয়ে হাফসা (৪)।
 
হাফেজ আহমেদ জানান, নুসরাত এবং হাফসা সন্ধ্যায় সবার অজানতে বাড়ি পাশে ডোবায় খেলতে যায়। অনেক খোঁজাখুঁজি পর ডোবা থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার শারমিন সুলতানা মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি