নাটোরের সিংড়ায় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে পৌর শহরের চকসিংড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর শহরের সরকার পাড়া মহল্লার লুত্ফর চৌকিদারের স্ত্রী আদরী বেগম (৪৫) ও তার মেয়ে একই মহল্লার মিজানুর রহমানের স্ত্রী পুতুল (২২)।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএম