মোহাম্মদ শামির বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন হাসিন জাহান৷ বিবাহ বর্হিভূত সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগের পর এবার বয়স চুরির অভিযোগ আনলেন স্ত্রী হাসিন৷ শামির বিরুদ্ধে তার নতুন অভিযোগ, ‘নিজের আসল বয়স গোপন করে ভারতীয় দলে সুযোগ পেয়েছে শামি৷’
একটি ফেসবুক পোস্টে মোহাম্মদ শামির ড্রাইভিং লাইসেন্সের ছবি পোস্ট করে হাসিন লেখেন, ‘বন্ধুরা, এই হল শামির আসল বয়স৷ ও একটা জালি পরিচয়পত্র তৈরি করে দেখিয়েছে ওর জন্ম ১৯৯০ সালে৷ সিএবি, বিসিসিআই সবাইকে বোকা বানিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে অনূর্ধ্ব ২২ দলে সুযোগ পেয়েছিল৷’
হাসিনের দাবি, এ ড্রাইভিং লাইসেন্স মোহাম্মদ শামির। লাইসেন্সে লেখা এই সনদের মালিকের জন্ম ১৯৮২ সালে। সে অনুয়ায়ী শামির বয়স এখন ৩৬! অথচ বর্তমান রেকর্ড অনুয়ায়ী সেটা এখন ২৮ বছর।
ইত্তেফাক/ইউবি