ঝিনাইদহে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে মিলা দাস (৭০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে কালীগঞ্জ পৌরসভার শিবনগর দাসপাড়া নদীর ধারে এ ঘটনা ঘটে। 
 
নিহত মিলা দাস ওই গ্রামের মল্লিক দাসের স্ত্রী। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারেনি। মিলা দাস এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতেন বলে জানা গেছে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। 
 
স্থানীয়রা জানান, মিলা দাস বিকালে নদীতে গোসল করে ফিরে আসছিল। এ সময় নদীর ধারে আখক্ষেতের পাশ পৌঁছালে কে বা কারা তাকে গলাকেটে করে হত্যা করে ফেলে রেখে যায়।
 
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে বিকাল ৬টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি