মির্জাপুরের পাইকপাড়া গ্রামে শনিবার মা রিনা বেগমকে (৫৬) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ছেলে কাওসার (২২)। ঘটনার পর ঘাতক কাওসার পালিয়ে যান।
বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে কাওসার মাদক ক্রয়-বিক্রয় ও নেশার সঙ্গে জড়িত।
কাওসার তার মায়ের কাছে নেশার টাকা দাবি করে গালি-গালাজ শুরু করেন। ছেলের ভয়ে মা রিনা বেগম প্রতিবেশীর ঘরে পালানোর চেষ্টা করেন। এ সময় কাওসার তার মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। রিনার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
মির্জাপুর ওসি (তদন্ত) শ্যামল কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাওসারকে আটকের চেষ্টা চলছে বলে মির্জাপুর থানার (ওসি) এ কে এম মিজানুল হক মিজান জানিয়েছেন।
ইত্তেফাক/আরকেজি