সিলেটে শনিবার রাতে ৪ নাইজেরিয়ানকে আটক করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার মিনা টিলা এলাকা দিয়ে তার ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
তারা হচ্ছেন- অভি চিসম এনেস্ট (৩৫), আশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর (৩২) জেন্স ওকে সিহা (৩০)৷
জানা যায়, পুলিশ শনিবার রাতে খবর পায় চার নাইজেরিয়ান ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা সড়কে চেকপোস্ট বসায়। আসামপাড়া হতে ছেড়ে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ওই চার নাইজেরিয়ানকে আটক করে পুলিশ।
প্রথমে পুলিশের কাছে তারা নিজেদের ফুটবল খেলোয়াড় হিসাবে পরিচয় দেয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে। জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. ময়নুল জাকির বলেন, তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/আরকেজি